তোমাকেই ভালো লেগেছে
তোমাকেই ভালো লেগেছে
তাই তোমার দালান জুড়ে আঁকলাম
এক নদী ভরা স্নান।
তোমাকেই মনে ধরেছে তাই
পুরাতন খাতায় লিখে রাখলাম
নতুন প্রেমের গান।
আমার আঁধার দিনলিপি জুড়ে
জ্বেলে দাও তুমি আলো
আরও ভালো, আরো ভালোবেসে তুমি
উঠোন সাজিয়ে দাও।
তোমার আদর আলগোছ করে
মায়াভরা চোখে ঢালো
আরো আলো, আরো আলো রঙে তুমি
এ মাটি রাঙিয়ে দাও।
আমি চেনা গলি, চেনা রাজপথ
চেনা আলো দিয়ে মোড়া নগরের থেকে এসেছি
তোমার অচেনা দালানে যত পাখি আছে
বলেছে আমাকে যা বলার আছে
চুপ করে আমি সেই সব কথা শুনেছি
আমি শুনেছি, আমি শুনেছি।
