আজ সময়ের কাছে একটা প্রশ্ন করি?

musafir_cafe

চলো, আজ সময়ের কাছে একটা প্রশ্ন করি—

সময় তো বয়ে যাওয়ার জন্যই, তাই না?
তবে আমাদের অনুমতি ছাড়াই
যে আমাদের দুজনের মাঝে এসে বসে পড়েছে,
আজ তার কাছে একটু হিসাব চাই।

সে কি আমাদের আবারও মিলিয়ে দেওয়ার
দায়িত্ব নেবে?
তার কাছে কি একটু অনুরোধ করা যায়?

এখন তো সে ব্যথাকেও অতিথি বানিয়ে
আমাদের মাঝে নিয়ে এসেছে।
তাকে একবার জিজ্ঞেস করেই দেখি—

আমরা কি আবার ভালোবাসব?
নাকি হাল ছেড়ে দেব?
আর এই ভালোবাসার অপূর্ণতার আক্ষেপ
নিয়েই বেঁচে থাকব…?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *